ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাবনায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ৩ ডিসেম্বর ২০২৪
পাবনায় ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ। সদর উপজেলার হেমায়েতপুরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার হেমায়েতপুরের ভবানীপুর গ্রামের ইউনুছ বিশ্বাসের ছেলে ইসমাইল বিশ্বাস (২৭), আটঘরিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার মৃত সুলতান সরকারের ছেলে ইউসুফ আলী (২৬) এবং সদর উপজেলা ছাত্রলীগের আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও গয়েশপুর ইউনিয়নের সালাইপুর মৃধাপাড়ার এলাকার শাহিনুর রহমানের ছেলে শেখ ফরিদ (২৬)।

Advertisement

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর গ্রামের ইসমাইল বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি একনালা বন্দুক, একটি ওয়ান শুটারগান, ৩৮ রাউন্ড কার্তুজ এবং দুই রাউন্ড ২২ বোরের গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!