ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাঙ্গাইলে দেশীয় অস্ত্র নিয়ে সার্ভেয়ারের উপর হামলা

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ৩ ডিসেম্বর ২০২৪
টাঙ্গাইলে দেশীয় অস্ত্র নিয়ে সার্ভেয়ারের উপর হামলা
আহত কামরুল ইসলাম

টাঙ্গাইলের গোপালপুরে মেয়েকে মাদরাসায় দিয়ে ফেরার পথে আমিন নামে এক সার্ভেয়ারের উপর হামলার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে পার্শ্ববর্তী ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত কামরুল ইসলাম (৪২) উপজেলার নারুচী গ্রামের গনি খাঁর ছেলে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার হেমনগর ইউনিয়নের নারুচী এলাকায় রফিক ডাক্তারের দোকানের সামনে এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত জের ধরে তার উপর হামলার ঘটনা বলে জানিয়েছে তার পরিবার।

Advertisement

আহত কামরুলের বোন বেবী খানম বলেন, কামরুল তার মেয়েকে নিয়ে নারুচীর একটি মাদরাসায় যায়। পরে মাদরাসায় মেয়েকে রেখে ফেরার পথে স্থানীয় লাল খা, রাসেল শেখ, নুরু মিয়া, সামাদসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভূঞাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নিশাদ সাঈদা জানান, সকালের দিকে আহতবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথা ও মুখে আঘাতের চিহ্ন রয়েছে। পরবর্তীতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ জানান, ঘটনার বিষয়ে হেমনগর ফাঁড়ির ইনচার্জকে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: টাঙ্গাইল
লিংক সফলভাবে কপি হয়েছে!