ঐ যাত্রীর নাম সাকিব নেওয়াজ। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের মনসুর আলী সিকদার বাড়ির আবদুল মোনাফের ছেলে।
বিমানবন্দর সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে সংযুক্ত আরব আমিরাতের দুবাই যাচ্ছিলেন সাকিব নেওয়াজ। মধ্যপ্রাচ্যে নিয়মিত যাতায়াত ছিল তার। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের আন্তর্জাতিক বর্হিগমন সাত নম্বর গেটে কাস্টমস ও গোয়েন্দার যৌথ দলের অভিযানে তার ব্যাগেজে সবজির কার্টনে লুকিয়ে রাখা এক লাখ ৪০ হাজার সৌদি রিয়াল, ৫৭৫ ওমানি রিয়াল এবং ৯ হাজার ২০০ ইউএই দিরহাম উদ্ধার করা হয়। যা বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ ৫৮ হাজার ৯৩০ টাকা এবং ইউএস ৪২ হাজার ১৫৮ ডলারের সমান।
.png)
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, উদ্ধারকৃত মুদ্রাগুলো বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রক্রিয়াধীন।