ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাকিস্তানে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫২, ৪ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
ফাইল ফটো

সৌদি আরবের জেদ্দা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট পাকিস্তানে অবতরণ করেছে।

বুধবার (৪ ডিসেম্বর) ভোর ৫টা ১৬ মিনিটে বিমানটি করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক তোহুরা।

Advertisement

তিনি জানান, সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ৩৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। যেটি বুধবার সকাল ৯টায় চট্টগ্রামে অবতরণের কথা ছিল। কিন্তু হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটি ৫টা ১৬ মিনিটে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টার দিকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছে বিমানটি। দুপুর ১টায় চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। এরপর বিস্তারিত জানা যাবে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!