[ দেশজুড়ে ]
চট্টগ্রামে পৌঁছেছে পাকিস্তানে অবতরণ করা বিমান
ফাইল ফটো
পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছেছে। বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চট্টগ্রাম স্টেশনের সহকারী ব্যবস্থাপক তোহুরা।
তিনি জানান, ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে। ত্রুদের সঙ্গে কথা বলার পর বিস্তারিত জানা যাবে।
.png)
এর আগে, সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মঙ্গলবার স্থানীয় সময় রাত ১১টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ২টা ৩৫ মিনিট) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৩৬ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। যেটি বুধবার সকাল ৯টায় চট্টগ্রামে অবতরণের কথা ছিল। কিন্তু হঠাৎ এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় বিমানটি ৫টা ১৬ মিনিটে পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৯টার দিকে পুনরায় চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!