নিহত সখিনা বেগম (৪০) একই এলাকার মৃত বেলাল হোসেনের স্ত্রী। তার স্বামী ৭ বছর আগে মারা গেছেন। এরপর থেকে স্থানীয় বিভিন্নজনের বাড়িতে কাজ করে জীবনযাপন করতেন তিনি।
স্থানীয়রা জানান, সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে কল দিয়ে পুলিশকে জানানো হয়। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে মরদেহ কাঁঠালগাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।
.png)
কামারখন্দ থানার ওসি মোখলেসুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে ক্রাইমসিনের অধিক তদন্তের জন্য সিআইডি ও র্যাবকে জানানো হয়েছে।