ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সাব্বিরের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৮, ৪ ডিসেম্বর ২০২৪
শ্রীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল সাব্বিরের
নিহত শিক্ষার্থী সাব্বির হোসেন -ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাব্বির হোসেন (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে নিহতের বন্ধু আদিল নামে অপর একজন।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জৈনা বাজার-টেংরা আঞ্চলিক সড়কের চায়না ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাব্বির হোসেন উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসাহারা গ্রামের মো. সোহেল মিয়ার ছেলে। সে স্থানীয় নওয়াব আলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। অপর আহত বন্ধু আদিল একই স্কুলের শিক্ষার্থী।

Advertisement

জানা যায়, বুধবার সকালে খেজুরের রস খাওয়ার জন্য দুই বন্ধ‍ু মোটরসাইকেলে চেপে পাশের গ্রামের উদ্দেশে রওনা হয়।তাদের মোটরসাইকেলটি জৈনা বাজার-টেংরা আঞ্চলিক সড়কের চায়না কোম্পানি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সাব্বির নিহত হয় এবং গুরুতর আহত হয় অপর বন্ধু মোটরসাইকেল আরোহী আদিল। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে গুরুতর অবস্থায় আদিলকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠান।

শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!