আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। যা আজ সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড এটি। এ জেলায় টানা ১০ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে।
এদিকে, এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হলেও সকালে কুয়াশার আড়ালে সূর্যের দেখা মেলে। ফলে সকালে শীত অনুভূত হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ও বাড়তে শুরু করে। এর আগে, গতকাল মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল এ জেলায় ১১ ডিগ্রি সেলসিয়াস৷ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। তবে, তাপমাত্রা আগামী সপ্তাহে আরো হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া।
.png)
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।