[ দেশজুড়ে ]
আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের কর্মবিরতি পালন
ফাইল ফটো
ঢাকার সাভারের আশুলিয়ার নিচিন্তপুরস্থ ইথিক্যাল গার্মেন্টস শ্রমিকরা বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউপির নিচিন্তপুর এলাকাস্থ ইথিক্যাল গার্মেন্টস শ্রমিকরা ১৫ শতাংশ বাৎসরিক ইনক্রিমেন্ট ও বাৎসরিক ছুটির টাকাসহ ৯ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন।
মালিক পক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করার আহ্বান করলে কাজ শুরু করেনি। পরবর্তীতে বিকেল ৫টার দিকে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ফ্যাক্টরি স্থল ত্যাগ করে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!