বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ম্যাংগো টেক্স গার্মেন্টসের সাময়িক বরখাস্ত শ্রমিক ও স্টাফদের চাকরিতে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করে। পরবর্তীতে বিকেল ৫টার দিকে ফ্যাক্টরি ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ফ্যাক্টরি স্থল ত্যাগ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর থেকে বন্ধ থাকাকালীন সময়ে ৩ নভেম্বর অনৈতিক দাবিতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে ৪২ জন শ্রমিক ও ৪ জন স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়। ১ ডিসেম্বর ঐ ফ্যাক্টরির শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরি থেকে ছাঁটাইকৃত ১০-১২ জন শ্রমিক নিয়ে এসে তাদের নিয়োগের জন্য কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করে বিধায় কিছু শ্রমিক ও স্টাফকে সাময়িক বরখাস্ত করা হয়।
.png)