[ দেশজুড়ে ]
আইনজীবী হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ
আইনজীবী হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা, রাষ্ট্রদ্রোহী চিন্ময় কৃষ্ণ দাসের ফাঁসি, উগ্রবাদী জঙ্গি সংগঠন ইসকনকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধকরণের দাবিতে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেলে বাহুবল উপজেলায় বাহুবল বাজারে সবুজ সংঘ অটোরিকশা সমিতি সিএনজি মালিক শ্রমিক ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন সবুজ সংঘ অটোরিকশা সমিতি নেতা জাহিদ মিয়া, বশির মিয় ও স্থানীয় ওলামায়ে কেরামসহ সাধারণ জনগণ।
.png)
বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী উগ্রবাদী সংগঠন, ভারত সরকারের মদদপুষ্ট। ইসকন আওয়ামী লীগের দালাল। তারা আমাদের চট্টগ্রাম বারের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে অন্যায়ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। ইসকন সংগঠনকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে এবং আইনজীবী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!