পঞ্চগড়ের তেতুঁলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, হিমালয়ের কাছে হওয়ায় উত্তর পশ্চিমাঞ্চল থেকে বয়ে আসা হিমেল হাওয়ার কারণে বেশ ঠান্ডা অনুভূত হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও হিমেল বাতাস আর ঘন কুয়াশার কারণে ঠান্ডা অনুভূত হচ্ছে। সামনের দিকে তাপমাত্রা আরো কমার সম্ভাবনা রয়েছে।
এদিকে সারাদিন ঠান্ডা আবহাওয়া বিকালে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পায়। এছাড়া শীতের ঠান্ডা অনুভূত হওয়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।
.png)