[ দেশজুড়ে ]
সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নিহত
সড়ক দুর্ঘটনায় উপসচিব ড. ফরহাদ হোসেন- সংগৃহীত ছবি
বরিশালে সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ড. ফরহাদ হোসেন নিহত হয়েছেন।
শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ড. ফরহাদ চরলক্ষ্মীপুর গ্রামের মাওলানা আব্দুল কাদেরের ছেলে। তিনি একটি মাহফিলে অংশ নিতে মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষ্মীপুর নন্দীরবাজারের উদ্দেশে যাচ্ছিলেন বলে জানা গেছে।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টেম্পুটি চারজন যাত্রী নিয়ে মীরগঞ্জ ফেরিঘাট থেকে মুলাদী শহরের দিকে যাচ্ছিল। হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় দ্রুতগামী টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয়রা আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে পাঠান।
মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান জানান, হাসপাতালে পৌঁছার আগেই ড. ফরহাদের মৃত্যু হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!