ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে বল্লমের আঘাতে যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৬, ৭ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজারে জমি নিয়ে বিরোধে বল্লমের আঘাতে যুবক নিহত
নিহত মিছরাব খা; ফাইল ছবি

মৌলভীবাজারের রাজনগরে খাল সেচ দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাব খা (৪৬) নামে এক ব‍্যক্তির মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেলে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধ পুর্ণ খাল সেচ দিতে আসে এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় সৈয়দ জুয়েল আলীর লোকজন বাধা দেন। কথাকাটাকাটির এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাধে। এসময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাব খা। আহত অবস্থায় চিকিৎসার জন‍্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত ঘোষণা করেন।

এলাকার নানু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে  মিছরাব খা (৪৬)  নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল ।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যক্তি বলেন, সংঘর্ষ চলাকালে ফাঁকা গুলির শব্দে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিষয়টি পর্যবেক্ষণ করছি।

ডেইলি-বাংলাদেশ/AS
লিংক সফলভাবে কপি হয়েছে!