শুক্রবার (৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পাবনা সদর উপজেলার চরঘোষপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় শান্ত নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত শিমুল চর ঘোষপুর গ্রামের শাহীনের ছেলে। আহতরা একই এলাকার কাওসার (১৯) ও দিসার আলী (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম।
.png)
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার চরঘোষপুরে একটি ওয়াজ মাহফিল চলছিল। মাহফিলের প্যান্ডেলের বাইরে বসা মেলার মধ্যে দুই গ্রুপের কয়েক যুবকের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন। এরমধ্যে শিমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাবনা জেনারেল হাসপাতাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসা শুরুর আগেই মারা যান শিমুল।
ওসি আব্দুস সালাম জানান, মাহফিলের প্যান্ডেলের বাইরে তুচ্ছ বিষয় নিয়ে তর্কের জেরে এ ঘটনা ঘটে। আহত তিনজনের মধ্যে একজন মারা গেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।