ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৯, ৭ ডিসেম্বর ২০২৪
শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের ঝিনাইগাতি উপজেলাধীন নলকুড়া ইউপির ডেফলাই গ্রামে রোদ পোহানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর ২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইগাতি উপজেলাস্থ নলকুড়া ইউপির ডেফাইল এলাকায় রোদ পোহানোকে কেন্দ্র করে স্থানীয় মো. বাছিল উদ্দিনের ছেলে মো. মিন্টু ও মিন্টু মিয়ার স্ত্রী মোছা. ফাতেমা বেগমের সঙ্গে মো. মুস্তাফিজ ও তার শাশুড়ি মোছা. সেলিনার মধ্যে কথা-কাটাকাটি হয়। 

Advertisement

এক পর্যায়ে স্থানীয় মো. মুস্তাফিজ ও তার শাশুড়ি মোছা. সেলিনাকে লাঠি দিয়ে অতর্কিত হামলা করে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে প্রতিপক্ষ। পরবর্তীতে ভিকটিমদের চিৎকার শুনে পরিবারের লোকজনসহ এলাকাবাসী এসে ঝগড়া থামায়। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: শেরপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!