[ দেশজুড়ে ]
চট্টগ্রাম ইপিজেডে শ্রমিকদের কর্মবিরতি
চট্টগ্রাম ইপিজেড। ফাইল ফটো
চট্টগ্রাম ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি পালন করছেন চিটাগাং ফ্যাশন স্পেশালাইজড টেক্সটাইল লিমিটেড নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা।
রোববার (৮ ডিসেম্বর) সকাল থেকে কারখানার ভেতর অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা গেছে, নভেম্বর মাসের বেতন না পেয়ে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন শ্রমিকরা। কর্মসূচি থেকে অনতিবিলম্বে বেতন পরিশোধের দাবি জানিয়েছেন তারা।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!