[ দেশজুড়ে ]
সহকারী হাইকমিশনে হামলা ও পতাকা অবমাননার প্রতিবাদ জানালো এবি পার্টি
এবি পার্টির মানববন্ধন
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে মানববন্ধন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
রোববার রংপুর প্রেসক্লাব চত্বরে এবি পার্টির রংপুর মহানগর শাখার উদ্যোগে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব আব্দুল বাসেদ মারজান, রংপুর মহানগর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য সচিব মাহবুবুর রহমান, সদস্য অধ্যাপক গোলজার হোসেন, মিজানুর রহমান প্রমুখ।
.png)
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!