ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কালিয়ায় ছিনতাই হওয়া আসামিসহ গ্রেফতার ৩

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৪, ৮ ডিসেম্বর ২০২৪
কালিয়ায় ছিনতাই হওয়া আসামিসহ গ্রেফতার ৩
গ্রেফতারকৃত ৩ আসামি -ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের কালিয়ায় পুলিশের কাছ থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৮ ডিসেম্বর) ভোররাতে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

ছিনতাই হওয়া আসামি ছাব্বির শেখ উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে। গ্রেফতারকৃত অন্য ২ জন হলেন চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে নিশান শেখ ও মৃত হাজী ওসমান মোল্যার ছেলে জাহিদ মোল্যা।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম।

Advertisement

পুলিশ জানায়, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর কালিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের নাসিম শেখকে হত্যার দায়ে ৮ জনকে অভিযুক্ত করে তার মা তানিয়া সুলতানা জোনাকী আদালতে পিটিশন দাখিল করেন। চলতি মাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজু করে। ঐ মামলায় এজাহারভুক্ত আসামি ছাব্বিরকে শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে গ্রেফতার করে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাচ্ছিল। এ সময় পুলিশের গতিরোধ করে আসামির স্বজনরা তাকে ছিনিয়ে নিয়ে যায়।

কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম বলেন, ছাব্বির শেখসহ আসামি ছিনতাইয়ের মামলায় আরো ২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: লোহাগড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!