[ দেশজুড়ে ]
ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথিরা
ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহরের টাউন হল তারিক স্মৃতি অডিটোরিয়াম মিলনায়তনে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে এ মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশনের বিভাগীয় পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। এতে প্রধান অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার মো. মোক্তার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মফিদুল আলম, পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম, দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!