ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:০৭, ১০ ডিসেম্বর ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ। ছবি: ডেইলি বাংলাদেশ

কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিমগঞ্জ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী, শ্রমিক ও ব্যবসায়ীরা। বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোর ৬টা থেকে এসব রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সোমবার মধ্যরাত থেকে কুয়াশার কারণে এ নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। ভোর ৫টার দিকে কুয়াশা তীব্র আকার ধারণ করলে চ্যানেলের বিকন বাতি এবং মার্কিং পয়েন্টের কিছুই দেখা যাচ্ছিল না। পরে সকাল ৬টার দিকে দুর্ঘটনা এড়াতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে আটকে পড়েছে ছোট-বড় সাতটি ফেরি।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক মোহাম্মদ সালাম হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার মাত্রা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!