ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ফের শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:০০, ১০ ডিসেম্বর ২০২৪
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ফের শুরু
ছবি: সংগৃহীত

কুয়াশা কমে আসায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে নদী পথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোঝ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় সকাল সোয়া ৬টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল সোয়া ৯টা থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

Advertisement

তিনি আরো জানান, বর্তমানে এ রুটে ছোট-বড় ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!