[ দেশজুড়ে ]
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে চেয়ারম্যানের মতবিনিময়
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম।
মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর কনফারেন্স রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আবুল কালাম আজাদ।
এর আগে, এদিন সকালে মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম ময়মনসিংহ জেলার সদর উপজেলাধীন শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় আরপিসিএল পাওয়ার স্টেশন পরিদর্শন করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!