ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
শ্রমিকদের কর্মবিরতি

আশুলিয়ায় ১২ কারখানায় ছুটি ঘোষণা

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ১১ ডিসেম্বর ২০২৪
আশুলিয়ায় ১২ কারখানায় ছুটি ঘোষণা
কারখানা বন্ধ। ফাইল ফটো

১৫ শতাংশ ইনক্রিমেন্টের দাবিতে কর্মবিরতি পালন করছেন আশুলিয়ার বিভিন্ন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এ ঘটনায় শিল্পাঞ্চলের অন্তত ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পর্যায়ক্রমে এসব কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 

এ তথ্য নিশ্চিত করেছেন শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া।

Advertisement

শ্রমিকরা জানান, তারা সাত দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শ্রমিকদের জন্য চার শতাংশ ইনক্রিমেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। তবে তাদের দাবি ছিল ১৫ শতাংশ। এ ছাড়া আরও ছয়টি দাবি রয়েছে। হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা সাত দফা দাবিতে কাজ বন্ধ রেখেছেন। এরমধ্যে বেশ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কর্মবিরতি পালন করায় অন্তত ১২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রমিকরা মূলত বর্ধিত বেতনে সন্তুষ্ট নন, তাই তারা কাজ বন্ধ করে বসে আছেন। তবে কোনো অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!