বুধবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় উপজেলার পোরশা-নওগাঁ আঞ্চলিক সড়কের মাটিন্দর ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নূর বানু উপজেলার আমদা গ্রামের জিল্লুর রহমানের স্ত্রী।
স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পোরশা থানার ওসি শাহীন রেজা বলেন, সকাল ৭টায় যাত্রী নিয়ে নিতপুর থেকে নওগাঁর উদ্দেশে যাত্রা করেছিল বাসটি। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই নূর বানু নিহত হন। আহত হন বাসে থাকা আরো ৩ যাত্রী। স্থানীয়রা তাৎক্ষণিক আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। বর্তমানে তারা সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
.png)
ওসি আরো বলেন, গত তিন দিন ধরে এ অঞ্চলের সব এলাকা ও সড়ক ঘন কুয়াশায় ঢাকা। ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে থাকতে পারে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।