ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভোরে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে কুপিয়ে হত্যা 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪২, ১২ ডিসেম্বর ২০২৪
ভোরে পুলিশ ফাঁড়ির পাশেই যুবককে কুপিয়ে হত্যা 
ছবিতে জবির হোসেন শিহান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মৌচাক পুলিশ ফাঁড়ির পাশেই তাজবির হোসেন শিহান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর ৫টা ১৫ মিনিটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে এ ঘটনা ঘটে। নিহত তাজবির হোসেন শিহান উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। তিনি উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরে বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন শিহান। পরে মাজার রোডের মাথা থেকে তাকে ধাওয়া করে মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ধরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান পাঁচ যুবক।

Advertisement

প্রত্যক্ষদর্শী আব্দুর রাজ্জাক বলেন, ধারালো অস্ত্র নিয়ে পাঁচ যুবক শিহানকে মৌচাক মাজার রোডের মাথা থেকে ধাওয়া করে পুলিশ ফাঁড়ির পশ্চিমে হানিফ স্পিনিং গেটের সামনে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে মৌচাক পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলেও ভোর সাড়ে ৬টায় মৌচাক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার না করে হাইওয়ে পুলিশকে জানায়। পরে কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠায়।

কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, শিহান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!