গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকদের নভেম্বর মাসের বকেয়া বেতন ১২ ডিসেম্বর প্রদানের দিন ধার্য ছিল। তবে আজ বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন প্রদান করা হলেও সাধারণ শ্রমিকদের বকেয়া বেতন দেওয়া হয়নি। শুক্রবার ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় আগামী রোববার বেতন প্রদান করা হবে বলে জানা গেছে। বেতন প্রদান না করলেও শ্রমিকরা কোনো আন্দোলন করেনি। তারা রোববার পর্যন্ত অপেক্ষায় রয়েছেন।
যদিও আশঙ্কা ছিল ফ্যাক্টরি কর্তৃপক্ষ ব্যাংকের অথবা অন্য কোনো জটিলতার কারণে বেতন প্রদানে ব্যর্থ হলে চক্রবর্তী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসহ আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে।
.png)