ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০২, ১২ ডিসেম্বর ২০২৪
ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় অটোরিকশা চালক নিহত 
বাসচাপায় অটোরিকশার চালক নিহত। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের বিয়াল্লিশর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল মিয়া (২০) অটোরিকশার চালক ছিলেন। এ ঘটনায় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, সিলেট অভিমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যায়। দুর্ঘটনায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে হাইওয়ে থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!