[ দেশজুড়ে ]
ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০
প্রতীকী ছবি।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পেঁয়াজ বীজ ক্রয় করাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলার ঘারুয়া ইউপির হিরালদী ও সাউতিকান্দা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
.png)
জানা যায়, সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বর ও হিরালদী গ্রামের সামসু মিয়ার মধ্যে পেঁয়াজ বীজ কেনা নিয়ে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ভাঙ্গা থানার ওসি মোকসেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফরিদপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!