ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লোহাগড়ায় খেলাপি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ১২ ডিসেম্বর ২০২৪
লোহাগড়ায় খেলাপি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত
বৈদেশিক রেমিট্যান্স বেশি আসায় পাঁচজন গ্রাহককে বিশেষ পুরস্কার দেওয়া হয়। ছবি: ডেইলি বাংলাদেশ

নড়াইলের লোহাগড়ায় সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার উদ্যোগে খেলাপি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ মেলা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার লক্ষীপাশা সোনালী ব্যাংক কার্যালয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। ৫ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর-২৪ পর্যন্ত খেলাপি ঋণ আদায়, নতুন ঋণ ও বৈদেশিক রেমিট্যান্স আহরণ সংক্রান্ত বিশেষ কর্মসূচি পরিপালন উপলক্ষে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার ম্যানেজার মো. নুরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মনোতোষ সরকার। 

Advertisement

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নড়াইল সোনালী ব্যাংক পিএলসির এজিএম মো. নুরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল অফিসার তাপস কুমার মজুমদার, গ্রাহক মো. মেহেদী হাসান, মো. মুরাদউদৌলা, মো. বদিয়ার রহমান প্রমুখ।

এ সময় লক্ষীপাশা সোনালী ব্যাংক পিএলসি শাখার প্রিন্সিপাল অফিসার সঞ্জয় দে, প্রিন্সিপাল অফিসার উজ্জ্বল কুমার সরকার, সিনিয়র অফিসার রাজীব কুমার বিশ্বাসসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নড়াইল
লিংক সফলভাবে কপি হয়েছে!