[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির।
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রংমিস্ত্রি আশরাফুল ইসলাম হত্যা মামলায় সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান ওরফে মিন্টু ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড়ি ফেরার সময় শহরের বকচত্বর এলাকায় গুলিতে নিহত হন রংমিস্ত্রি আশরাফুল ইসলাম। এ ঘটনায় গত ২০ আগস্ট নিহতের স্ত্রী লাবণী আক্তার ইতি বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, তার চাচাতো ভাই কুষ্টিয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলামসহ ২৯ জনের নামোল্লেখ এবং অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করা হয়। ওই মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে ইউপি চেয়ারম্যান মিন্টু ফকিরকে গ্রেফতার করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!