ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ১৩ ডিসেম্বর ২০২৪
বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নারীর মৃত্যু
ছবি: প্রতীকী

হবিগঞ্জের বানিয়াচংয়ে ট্রাকচাপায় মোছা. রাইনুল বেগম (৩০) নামে মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। এ সময় চালকসহ আরো ৩ জন আহত হন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলা মসজিদ সংলগ্ন মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোছা. রাইনুল বেগম উপজেলা সদরের ১ নম্বর উত্তর-পূর্ব ইউনিয়নের মজলিশপুর উত্তরপাড় মহল্লার সোলেমান মিয়ার স্ত্রী।

Advertisement

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত নারী তার স্বামীর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। এ সময় বানিয়াচং থেকে ধানবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ২০-০২২২) বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দিলে ওই নারী ছিটকে পড়েন। ট্রাকটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা ট্রাকটি আটক করে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বানিয়াচং থানার ওসি মো. কবির হোসেন বলেন, পুলিশ লাশ উদ্ধার করার পাশাপাশি ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এএইচ
ট্যাগ: হবিগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!