ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুর্গাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে বধ‍্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ 

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ১৪ ডিসেম্বর ২০২৪
দুর্গাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবসে বধ‍্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ 
দুর্গাপুরে বধ‍্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ 

শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নেত্রকোণার দুর্গাপুরে বধ‍্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এ পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

এ সময় বধ‍্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাভিদ রেজওয়ানুল কবীর, দুর্গাপুর উপজেলার সার্কেল মো. আক্কাস আলী, দুর্গাপুর থানার ওসি মোহাম্মদ বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!