[ দেশজুড়ে ]
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের কর্মবিরতি
ফাইল ফটো
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ওভারটাইমের টাকার দাবিতে কর্মবিরতি পালন করেছেন অ্যাডাম স্টাইল লিমিটেডের শ্রমিকরা।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কাশর এলাকায় অবস্থিত অ্যাডাম স্টাইল লিমিটেডের শ্রমিকরা কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।
জানা যায়, মালিকপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী গত ১২ ডিসেম্বর ওভারটাইমের টাকা এবং নভেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকরা মালিকপক্ষের কাছ থেকে কোনো আশ্বাস না পেয়ে সকালে কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেন।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!