নিহত জুয়েল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার দুর্লভপুর এলাকার বাবলুর ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ফিড বিক্রি করে খালি নছিমন নিয়ে বাড়ির উদ্দেশে ফিরছিলেন চালক জুয়েল। এ সময় আলমডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী যাত্রীবাহী ইজিবাইক বালুচর মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নছিমনের চালক জুয়েল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)