রাষ্ট্রের পক্ষে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নায়িরুজ্জামান ও জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোর্শেদ আলম।
এরপর পর্যায়ক্রমে জেলা ক্রীড়া সংস্থা, উপজেলা পরিষদ, নীলফামারী সরকারি কলেজ, ছাত্রদল, নীলফামারী প্রেসক্লাবসহ সরকারি-আধাসরকারি, রাজনৈতিক-অরাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
.png)
পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে নীলফামারী সরকারি কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মাহবুবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এ সময় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, জেলা সড়ক ও জনপথ অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার আবুল হাসেম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু মো. সোয়েম, নাসির উদ্দিন শাহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।