ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

খাগড়াছড়িতে হিজাব না খোলায় শিক্ষার্থীকে বহিষ্কার

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ০০:০৭, ১৫ ডিসেম্বর ২০২৪
খাগড়াছড়িতে হিজাব না খোলায় শিক্ষার্থীকে বহিষ্কার
মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় এক শিক্ষার্থীকে পরীক্ষার হলে হিজাব খুলে মুখমণ্ডল না দেখানোর কারণে হল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ঐ শিক্ষার্থীর নাম উম্মে আনজুমান আরা।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর সমাজতত্ত্ব পরীক্ষার দিন এ ঘটনা ঘটে।

বিষয়টি জানাজানি হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম, কওমি আলেম সমাজ, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সংক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

Advertisement

জানা গেছে, বহিষ্কৃত ঐ শিক্ষার্থী একজন নারী শিক্ষিকার সম্মুখে মুখমণ্ডল খুলে দেখাতে রাজি হলেও কলেজ কর্তৃপক্ষ পুরুষ পরিদর্শকের সম্মুখেই মুখমণ্ডল খুলতে বলে। পরে শিক্ষার্থী মুখ না দেখানোর কারণে তাকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ কামাল হোসেন মজুমদার তার নিজ অবস্থানে অটল রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!