শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায়।
জানা যায়, শনিবার সন্ধ্যায় ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, বর্নি ও কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত সাড়ে ১০টায় পর্যন্ত থেমে থেমে সংঘর্ষ চলে।
.png)
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, সন্ধ্যা ৬টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুই জনের মধ্যে তর্কবিতর্ক হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। রাত পৌনে ১০টায় সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।