শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার আজিমনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ঘোষ গ্রামের মো. জুয়েল রানা (৩১) ও একই এলাকার মতিউর রহমান (৩০)। ভুক্তভোগী ছাত্রী গোপালগঞ্জ জেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এর আগে, গত ৪ ডিসেম্বর ভাঙ্গা পৌর এলাকার কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ফ্লাটে ওই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। পরে ৭ ডিসেম্বর তার বড় বোন বাদী হয়ে চারজনকে আসামি করে ভাঙ্গা থানায় একটি মামলা করেন।
.png)
মামলা সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর ওই কলেজছাত্রী ডাক্তার দেখানোর জন্য ফরিদপুরে যান। সেখানে তার পূর্ব পরিচিত এক নারী তাকে ফুসলিয়ে ভাঙ্গা থানার পাশে কাপুড়িয়া সদরদী মহল্লার একটি ভবনের ফ্লাটে নিয়ে যান। সেখানে অবস্থানরত দুই যুবক ওই ছাত্রীকে সারারাত আটকে রেখে ধর্ষণ করেন।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ মোকছেদুর রহমান বলেন, ভাঙ্গার কাপুড়িয়া সদরদী মহল্লায় একটি ভবনে এক কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জুয়েল ও মতিউর নামে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।