পূর্ব শত্রুতার জেরে হামলা: বাড়িঘরে অগ্নিসংযোগ-লুটপাট
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রফিক মিয়া ও তার ভাই ফজলু মিয়ার বাড়িতে হামলা চালিয়েছে ইউপি সদস্য আল আমিন ও তার লোকজন।
এ সময় বাড়িতে অগ্নিসংযোগ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় তারা। আগুনে রফিক মিয়া ও ফজলু মিয়ার ছয়টি বসতঘরে পুড়ে যায়।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মৌলারপাড় গ্রামের বাংলাবাজারে এ ঘটনা ঘটে।
.png)
জানা যায়, ইউপি সদস্য আল আমিনের সঙ্গে রফিক মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে ২০-২৫ লোক নিয়ে রফিক মিয়া ও তার ভাই ফজলু মিয়ার বাড়িতে হামলা চালায় আল আমিন। এ সময় স্বর্ণালংকার লুটপাট ও বসতঘরে আগুন দেয় তারা। আগুনে রফিক মিয়া ও ফজলু মিয়ার ছয়টি বসতঘরে পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে দোয়ারাবাজার ফায়ার সার্ভিস। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
দোয়ারাবাজার থানা পুলিশ জানায়, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।