ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:০২, ১৫ ডিসেম্বর ২০২৪
তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ 
গিয়াস উদ্দিন তাহেরী। ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইসলামী বক্তা মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় তাহেরীর ভক্তরা হামলা করে পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে। এরপর বিল দিয়ে পালিয়ে গ্রেফতার থেকে রক্ষা পান তাহেরী।

শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরইসলামপুর ইউপির নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজয়নগর থানার ওসি রওশন আলী জানান, বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন আত তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা রয়েছে। খবর পেয়ে পুলিশ মাহফিলে তাকে গ্রেফতার করতে গেলে একটি বাড়িতে ঢুকে পড়েন তিনি। সেখান থেকে পেছনের একটি বিল দিয়ে পালিয়ে যান তাহেরী। এ সময় ভাঙচুর করা হয় পুলিশের তিনটি গাড়ি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!