ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ১৫ ডিসেম্বর ২০২৪
জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী মোটরসাইকেল আরোহীসহ দুজন নিহত হয়েছেন।

রোববার সকালে পৌর শহরের নতুন বাইপাস মোড়ের রানী কমিউনিটি সেন্টারের সামনে সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শামীম (২৬) ও একই দিন দুপুরে বকশীগঞ্জে মাহেন্দ্র ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী রিনা বেগম নামে এক নারী নিহত হন।

নিহত গৃহবধূ রিনা বেগম উপজেলার পাররামরামপুর ইউপির উত্তর মোয়ামারি ব্যাপারীপাড়া এলাকার সুজন মিয়ার স্ত্রী।

Advertisement

নিহতের স্বামী সুজন মিয়া জানান, রোববার দুপুরে কাঠারবিল থেকে স্ত্রী সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি যাওয়ার পথে চকপাড়া পৌঁছলে বালু ভর্তি এক মাহিন্দ্র পেছন থেকে মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে গৃহবধূ রিনা বেগম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ ওবায়দুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও মাহিন্দ্র গাড়িকে আটক করা হয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। লাশ উদ্ধার করে সুরুতহাল করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে সকালে জামালপুর শেরপুর বাইপাস রোডে রানী কমিউনিটি সেন্টারের সামনে পিকআপ ভ্যান ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। তিনি শেরপুর চরমোচারিয়া ইউপির হরিণধরা গ্রামের শাহজাহান আলীর পুত্র। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!