ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৫

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি 
প্রকাশিত: ১১:০৪, ১৬ ডিসেম্বর ২০২৪
কাভার্ডভ্যান-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ নিহত ৫
দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও অটোরিকশা। ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কাভার্ডভ্যান ও অটোরিকশা সংঘর্ষে নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। 

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- অটোরিকশার চালক শাহিন ও যাত্রী রাজন। তারা উভয়েই নরসিংদীর পিরিজকান্দি এলাকার বাসিন্দা। তবে নিহত অপর ৩ নারীর পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব থানার ওসি মোহাম্মদ শাহীন।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুটি কাভার্ডভ্যান নরসিংদীর নীলকুঠি থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। ওই সময় একটি অটোরিকশাও ভৈরবের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কাভার্ডভ্যান দুটি ভৈরবের জগন্নাথপুর ব্রিজ পার হওয়ার সময় অটোরিকশাটিকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে একটি গাড়ি আসতে দেখে। ওই সময় অটোরিকশাটি দুই কাভার্ডভ্যানের মাঝখানে পড়লে সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। অন্যদিকে অপর কাভার্ডভ্যানটি পেছন থেকে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন অটোরিকশার চালক ও নারীসহ পাঁচজন। 

ওসি জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেয়া হয়েছে। তবে দুই চালকই পলাতক। এ ঘটনায় নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!