[ দেশজুড়ে ]
বগুড়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। ছবি: সংগৃহীত
বগুড়ায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শহরের মুক্তিযুদ্ধের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মেজবাউল করিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুম আলী বেগসহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
পরে পুষ্পস্তবক অর্পণ করেন বগুড়া জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, র্যাব-১২ বগুড়া ক্যাম্প কমান্ডার লে. কমান্ডার এম আবুল হাসেম সবুজ, বগুড়া সিভিল সার্জন ডা. শফিউল আজম, জেলা পরিষদ, উপজেলা প্রশাসনসহ জেলা ও উপজেলার বিভিন্ন দফকরের প্রতিনিধিরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!