[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় শহিদ স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
ছবি: ডেইলি বাংলাদেশ
বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান বিজয় দিবস পালন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়।
পরে শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মোহাম্মদ দিদারুল আলম, এসপি মোহাম্মদ জাবেদুর রহমান, মুক্তিযোদ্ধাদের পক্ষে কমান্ডের প্রশাসক ও ডিসি মোহামম্মদ দিদারুল আলমসহ বীর মুক্তিযোদ্ধারা শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে গার্ড অব অনারের মধ্য দিয়ে একাত্তরের রণাঙ্গনের বীর শহিদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপরে শহিদ বেদীতে বিভিন্ন সরকারি, বেসরকারি দফতর, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহিদ স্মৃতিসৌধে আসা সাধারণ মানুষের সবার কণ্ঠে ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ার পাশাপাশি অদম্য বাংলাদেশকে বিশ্বের বুকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ব্রাহ্মণবাড়িয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!