ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পথচারী নিহত 

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪০, ১৭ ডিসেম্বর ২০২৪
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসের ধাক্কায় পথচারী নিহত 
ছবি: সংগৃহীত

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের খানবাড়ি বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় জসিম হাওলাদার (৪১) নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর)  রাতে এ ঘটনা ঘটে। এ সময় আরো আহত হন নিহতের ছেলে। এ ঘটনায় বাস চালক ও হেলপার পালিয়ে গেলেও শ্যামলী পরিবহন নামক ঘাতক বাসটি আটক করা হয়েছে। পদ্মা সেতু (উত্তর) থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, ফরিদপুরগামী শ্যামলী পরিবহনের ধাক্কায় জসিম হাওলাদার নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের সঙ্গে থাকা ছেলেকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

ওসি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে আসার আগেই ড্রাইভার ও হেলপার পালিয়েছে। তবে আমরা পরিবহনটিকে আটক করেছি। নিহত জসিম হাওলাদারের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনার আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!