ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার আগমন

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪৪, ১৭ ডিসেম্বর ২০২৪
সিলেটে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার আগমন
সিলেটে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টার আগমন। ছবি: ডেইলি বাংলাদেশ

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন সিলেটে আগমন করেছেন।

মঙ্গলবার সকাল ৮টার দিকে ইউএস-বাংলা (BS531) বিমানযোগে ঢাকা থেকে সিলেট আগমন করেন। পরবর্তীতে সোয়া ৮টার দিকে মেরিন একাডেমির উদ্দেশ্যে বিমানবন্দর ত্যাগ করেন। সিলেট সার্কিট হাউজে তিনি আজ রাত্রীযাপন করবেন বলে জানা যায়। 

উপদেষ্টা মঙ্গলবার বাংলাদেশ মেরিন একাডেমি সিলেটে ৩য় ব্যাচ ক্যাডেটদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ-২০২৪ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং ভোলাগঞ্জ স্থলবন্দর পরিদর্শন করবেন। 

আগামীকাল বুধবার তিনি তামাবিল স্থলবন্দর পরিদর্শন ও অংশীজনের সঙ্গে মতবিনিময় করবেন। কার্যক্রম শেষে রাত ৮টার দিকে বাংলাদেশ বিমান (BG606) যোগে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে জানা যায়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!