ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুনামগঞ্জে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৩, ১৭ ডিসেম্বর ২০২৪
সুনামগঞ্জে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী পুলিশ বীর মুক্তিযোদ্ধা এবং আত্মোৎসর্গকারী শহিদ পুলিশ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান, পিপিএম।

অনুষ্ঠানে পুলিশ বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যরা তাদের বীরত্বগাথা ও স্মৃতিচারণমূলক বক্তব্য তুলে ধরেন। এ সময় তারা সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে একটি স্মৃতিফলক স্থাপনের দাবি জানান।

Advertisement

পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আপনাদের অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। পুলিশ সুপার অনুষ্ঠানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সদর থানার ওসিসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!