ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারের বটুলী আইসিপির আমদানি ও রফতানি চালু

নিজস্ব প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৫, ১৮ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজারের বটুলী আইসিপির আমদানি ও রফতানি চালু
ফাইল ফটো

মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার বটুলী আইসিপি দিয়ে ভারতে আমদানি-রফতানি শুরু হয়েছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে বটুলী আইসিপি দিয়ে বাংলাদেশ থেকে ৮ ট্রাক (২৮ হাজার কেজি) জুট কটন রফতানি করা হয় ও ভারত থেকে বাংলাদেশে ৪ হাজার ৭৪ কেজি সাতকরা আমদানি করা হয়।

গত ২৭ নভেম্বর থেকে ইসকন ইস্যুতে বটুলী আইসিপি সংলগ্ন ভারতের রাগনা এলাকায় সাম্প্রতিক আন্দোলনের প্রভাবে বটুলী বর্ডার আইসিপি দিয়ে ভারত থেকে পণ্য আমদানি ও রফতানি সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!