[ দেশজুড়ে ]
তাফরিদ কটন মিলসে শ্রমিক অসন্তোষ
ফাইল ফটো
ময়মনসিংহের ভালুকা উপজেলায় ভরাডোবা এলাকায় অবস্থিত তাফরিদ কটন মিলস লিমিটেডের শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। গত নভেম্বর মাসের বেতন না পেয়ে শ্রমিকদের মধ্যে এ অসন্তোষ দেখা দেয়।
জানা যায়, গত ১৫ ডিসেম্বর নভেম্বর মাসের বেতন পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় শ্রমিকদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। ফলে যেকোন সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা বিক্ষোভ করতে পারেন বলে জানা গেছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!